৪ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ!


ইনিংসের প্রথম ওভারেই তাসকিন আহমেদের হাতে বল তুলে দেন থিসারা পেরেরা। ১ম ওভারেই উইকেট পেতে পারতেন টাইগার এ পেসার। কিন্তু তার বলে থার্ডম্যানে দিনেশ চান্দিমালের ক্যাচ ছাড়েন গারুকা সাঙ্কিত, উল্টো হয় ছয়। ঐ ওভারের শেষ বলে আরও একটি ছক্কা মারেন চান্দিমাল।

তাসকিন ঘুরে দাঁড়াতে বেশি সময় নেননি তাসকিন। নিজের দ্বিতীয় ওভারেই চান্দিমালকে করেছেন বোল্ড। সেই ওভারে মাত্র ১ রান দেন তাসকিন। দুই ওভার শেষে ১৩ রান দিয়ে তাসকিনের নামের পাশে এক উইকেট।

এরপর ১৬তম ওভারে তাসকিনকে আক্রমণে আনেন পেরেরা। প্রথম বলেই বাউন্ডারি হজম করলেও দমে যাননি টাইগার পেসার। মাত্র ৬ রান দিয়ে ওভারটি শেষ করেন তিনি।

১৮তম ওভারে তাসকিন যখন আক্রমণে আসেন তখন ক্যান্ডি ফ্যালকনসের জয়ের জন্য প্রয়োজন ১৮ বলে ৩৫ রান। প্রথম বলেই তাসকিনকে বাউন্ডারি মেরে স্বাগত জানান অ্যাঞ্জেলো ম্যাথিউস। পরের চারটি বল দুর্দান্ত করলেও শেষ বলে আবারও বাউন্ডারি হজম করেন তাসকিন। সব মিলিয়ে চার ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নেন টাইগার পেসার।

এদিন কলম্বোর হয়ে দুর্দান্ত বল করেছেন মাতিশা পাথিরানা। ৪ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। তাতেই ২ রানের জয় পায় কলম্বো।

Sports Courtyard

Comments