বিশ্ব চ্যাম্পিয়ন ইন্ডিয়া হারলো টি টুয়েন্টি বিশ্বকাপে জায়গায় না পাওয়া জিম্বাবুয়ের কাছে!
এরপর পাওয়ার প্লে'র মধ্যেই আরও তিন উইকেট হারায় ভারত। ৯ বলে ৭ রান করা রুতুরাজ গায়কোয়াড়কে ফেরান ব্লেসিং মুজারাবানি। চতুর্থ ওভারে আরও দুই উইকেট হারায় সফরকারীরা। টেন্ডাই চাতারার একই ওভারে ফিরে যান রায়ান পরাগ (০) এবং রিঙ্কু সিং (০)।
আরেক দিক থেকে সতর্কতার সঙ্গে এগিয়ে যাচ্ছিলেন ওয়াশিংটন সুন্দর। তার নৈপুণ্যে জয়ের খুব কাছে চলে যায় দলটি। শেষ ওভারে ভারতের দরকার ছিল ১৬ রান। তবে চাতারার সেই ওভারে এই রান নিতে পারেনি ভারত। ৩৪ বলে ২৭ রান তুলে শেষ উইকেট হিসেবে বিদায় নেন সুন্দর।
এর আগে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করে ২০ ওভারে নয় উইকেটে ১১৫ রান। মূলত রবি বিষ্ণইয়ের অসাধারণ ঘূর্ণিতে সুবিধা করতে পারেনি দলটি। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রানের ইনিংসটি খেলেন উইকেটরক্ষক কাইভ মাদানে।
দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে ডিওন মায়ার্সের ব্যাটে। এ ছাড়া ওয়েসলি মাধেভেরে ২১ এবং ব্রায়ান বেনেট ২২ রান করেন। ভারতের হয়ে ১৩ রান খরচায় চার উইকেট নেন বিষ্ণই। দুটি মেইডেন ওভারও আদায় করেন তিনি।
এ ছাড়া ১১ রান খরচায় দুই উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট নেন মুকেশ কুমার এবং আভেষ খান।
Sports Courtyard


Comments
Post a Comment