বাংলাদেশী পেসার হিসেবে দেশের মাটিতে শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে স্বপ্নের মতো অভিষেক হয়েছে হাসান মাহমুদের ।


বাংলাদেশী পেসার হিসেবে দেশের মাটিতে শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে স্বপ্নের মতো অভিষেক হয়েছে হাসান মাহমুদের ।

অভিষেক টেস্টেই পেয়েছেন ৬ উইকেট । হাসানের আগে টেস্ট অভিষেকে বাংলাদেশের পক্ষে সব মিলিয়ে ৬ উইকেট নেওয়া একমাত্র পেসার ছিলেন বাঁহাতি মঞ্জুরুল ইসলাম। তিনি অবশ্য এক ইনিংসেই ৬ উইকেট শিকার করেছিলেন। ২০০১ সালে বুলাওয়েতে অনুষ্ঠিত ওই টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরে গিয়েছিল । মঞ্জুরুল ও হাসান বাদে অভিষেক টেস্টে মোট ৬ উইকেট নেওয়ার কীর্তি নেই বাংলাদেশের আর কোনো পেসারের। এই তালিকার দুইয়ে আছেন সবশেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টে ৫ উইকেট নেওয়া নাহিদ রানা। ৪ উইকেট করে আছে মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান ও জিয়াউর রহমানের।

অভিষেক টেস্টে র পারফরম্যান্স এই টেস্ট বোলার দের র‍্যাঙ্কিং এ ৯৫ নম্বরে চলে এসেছেন । ঘরের মাঠের পর পাকিস্থান এর বিপক্ষে পাকিস্থানের মাটিতে দুই টেস্ট খেলতে নামবেন হাসান । 


Sports Courtyard

Comments