২০২৩ সালের মার্চে লাল-সবুজের জার্সিধারীদের দায়িত্ব নেন এই স্প্যানিশ সাবেক এই গোলরক্ষক।


বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন স্প্যানিশ গোলরক্ষক কোচ মিগেল আনহেল ইগলেসিয়াস আনিদো। সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। মিগেল আনহেলের এই ঘোষণার পর তার নতুন দায়িত্বে শুভ কামনা জানিয়েছেন বাংলাদেশ হেড কোচ হাভিয়ের কাবরেরা।



২০২৩ সালের মার্চে লাল-সবুজের জার্সিধারীদের দায়িত্ব নেন এই স্প্যানিশ সাবেক এই গোলরক্ষক। বাফুফে যোগ দেয়ার আগে তিনি কাজ করেছেন স্পেনের দল সি. পি এলেরতানাভিয়াতে। বার্সেলোনার যুক্তরাষ্ট্রের একাডেমিতে কাজ করার অভিজ্ঞতা থাকা গোমেস স্পেনের সি. দি বেলুসোতে ছিলেন।

সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ের পর বাফুফের সঙ্গে তার চুক্তি শেষ হয়েছিলো। মূলত ফিফা উইন্ডোতে তিনি জাতীয় দলের সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করে থাকেন। 


Sports Courtyard

Comments

Popular posts from this blog

আপনাদের মতামত -০৬, হাসিনুল কবির রিফাত

১৫ জুলাইয়ের কালরাত্রিতে কী হয়েছিল জাহাঙ্গীরনগরের!