‘ইসিবির সাথে ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ মুশতাক’
বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে আর থাকছেন না মুশতাক। পাকিস্তানের গণমাধ্যমগুলোও জানিয়েছে, ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি। ইসিবির সাথে আগে থেকেই চুক্তিবদ্ধ ছিলেন মুশতাক।
![]() |
| ‘ইসিবির সাথে ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ মুশতাক’ |
এই বিষয়ে সোমবার গণমাধ্যমকে সুজন বলেন, “মুশতাক আহমেদের সাথে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কিছু কমিটমেন্ট আছে এবং আরও কিছু কমিটমেন্ট আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে বিবেচনা করেই আমরা ওনার সাথে চুক্তি করেছিলাম। তার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং আজকেও কথা হয়েছে। ওনার ডিসেম্বর পর্যন্ত কিছু কমিটমেন্ট আছে। এর মধ্যে যে সময়টা ফাঁকা থাকবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবে। এছাড়াও তার সাথে আমাদের দীর্ঘমেয়াদে চুক্তির বিষয়ে কথা হচ্ছে”
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ শুরু করেন মুশতাক। তার অধীনে বেশ ভালো উন্নতি দেখা গিয়েছে রিশাদ হোসেনদের। মুশতাকের কাজে বেশ খুশি বিসিবি কর্তারাও। তাই পাকিস্তানের সাবেক এ স্পিনারের সাথে দীর্ঘমেয়াদে চুক্তি বাড়ানোর জন্য আগ্রহী বিসিবি।
তবে দেখার বিষয়, টাইগারদের কোচ হয়ে আবারও বাংলাদেশে আসেন কি না মুশতাক। তা না হলে নতুন কোচ খুঁজতে হবে বিসিবিকে।
Sports Courtyard


Comments
Post a Comment