বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড

আগামী ২১ আগস্ট শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের ১ম টেস্ট। ২য় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট থেকে। ১ম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে করাচিতে।
এই সিরিজটি আইসিসির ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ধারণা করা হচ্ছিল এই সিরিজের অন্তত একটি ম্যাচ রাখা হবে লাহোরে। যদিও সেখানে কোনো টেস্ট ম্যাচ হবে না। মূলত গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কারমূলক কাজ চলায় সেখানে কোনো ম্যাচ রাখা হয়নি।


এদিকে গতকাল BCB সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে টেস্ট সিরিজ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। বাংলাদেশ-পাকিস্তান এখন পর্যন্ত ১৩টি টেস্ট খেলেছে। এর মধ্যে ১২টি টেস্ট জিতেছে পাকিস্তান, একটি টেস্ট ড্র হয়েছে।

সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে টেস্ট খেলেছিল বাংলাদেশ। চার বছর পর আবারও সেখানে যাচ্ছে বাংলাদেশ। ২০২১ সালে ঘরের মাঠে অবশ্য পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলেছিল বাংলাদেশ।

Sports Courtyard

Comments

Popular posts from this blog

আপনাদের মতামত -০৬, হাসিনুল কবির রিফাত

১৫ জুলাইয়ের কালরাত্রিতে কী হয়েছিল জাহাঙ্গীরনগরের!