ভারতীয় খেলোয়াড়ের মধ্যে বিশ্বকাপে কার কি অবদান ছিল ধারাবাহিক আলোচনা
ভারতীয় খেলোয়াড়ের মধ্যে বিশ্বকাপে কার কি অবদান ছিল ধারাবাহিক আলোচনার আজ থাকছে ৫ম পর্ব।
👉আজকের খেলোয়াড়ঃ- 🔥 শিভাম দুবে 🔥
চলুন দেখি নিই, বিশ্বকাপে মিডিল অর্ডার ব্যাটার শিভাম দুবের পারফরম্যান্সের গ্রাফ 👇👇
⭐️ ফাইনাল ম্যাচ🔥
🇿🇦 দক্ষিণ আফ্রিকাঃ- ২৭(১৬)
⭐️ সেমিফাইনাল🔥
🏴 ইংল্যান্ডঃ- ০(১)
⭐️ সুপার এইট🔥
🇦🇺 অস্ট্রেলিয়াঃ- ২৮(২২)
🇧🇩 বাংলাদেশঃ- ৩৪(২২)
🇦🇫 আফগানিস্তানঃ- ১০(৭)
⭐️ গ্রুপ স্টেজ🔥
🇨🇦 কানাডাঃ- ম্যাচ পরিত্যক্ত
🇺🇸 যুক্তরাষ্ট্রঃ- ৩১*(৩৫) ও ১-০-১১-০
🇵🇰 পাকিস্তানঃ- ৩(৯)
🇮🇪 আয়ারল্যান্ডঃ- ০*(২) ও ১টি ক্যাচ
⭐️ শিভাম দুবে ৮ ইনিংসে ১১৬ বল মোকাবিলা করে ১৩৩ রান করেছে। দুবের এভারেজ ২২.১৬ ও স্ট্রাইকরেট ১১৪.৬৫ ছিল। দুবে চার মেরেছেন ৬টি ও ছয় মেরেছেন ৭টি। শিভম দুবের সেরা ইনিংস বাংলাদেশের বিপক্ষে ৩৪ রান। টুর্নামেন্টে দুবে খুবই বাজে ফিল্ডিং করেছে। ১টি মাত্র ক্যাচ ধরেছেন। চির প্রতিদ্বন্দী পাকিস্তানের 🇵🇰 বিপক্ষে মোহাম্মাদ রিজওয়ানের ক্যাচ ড্রপ করে তীব্র সমালোচিত হন। টুর্নামেন্টে মাত্র ১টি ওভার বোলিং করে ১১ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য।
👉 বিশ্বকাপে দুবে বেশিরভাগ ম্যাচেই নাম্বার ফাইভ (5) পজিশনে ব্যাট করেছে। সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচে ব্যাট করে যথাক্রমে নাম্বার 7 ও নাম্বার 6 পজিশনে।
বিশ্বকাপে দুবের কাছে ভক্ত-সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারি নি। টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই দুবের ব্যাট হাসে নি। পুরোপুরি ফ্লপ ছিল। তার টিমে থাকা নিয়েও প্রশ্ন উঠে। হয়েছেন সমালোচিত। মিডিয়ায় তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠে।
👉 ভারতীয় স্কোয়াড ঘোষণার আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (IPL) ছিলেন দুর্দান্ত ফর্মে। তার ফর্ম এতোটাই আকাশচুম্বী ছিল যে ভারতীয় নির্বাচক প্যানেল তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখে। আশা ছিল বিশ্বকাপেও দুবে ক্লিনিকাল পারফরম্যান্স উপহার দিবে! দল ঘোষণার পর থেকে দুবের কি যে হলো?? আইপিএলের শেষ দিকে এতোটাই ফল্প যা শঙ্কা সৃষ্টি করে। তার পরেও তার উপর আস্থা রাখল কোচিং প্যানেল। তাকে বেস্ট ইলেভেনে জায়গা দিল। সেমিতে গোল্ডেন ডাকে প্যাভিলিয়নের পথ ধরলেন। মেগা ফাইনালে করলেন ক্লিনিকাল ফিনিসিং। তার ওই ক্যামিওতে দলের স্কোর 170+ ক্রস করে। সেই সাথে বিশ্বকাপ ঘরে তুলে টিম ইন্ডিয়া।
👉 ভারতীয় বিশ্বকাপ দলে সবচেয়ে বাজে পারফরম্যান্স শিভাম দুবেই করেছে। পুরো বিশ্বকাপ জুড়ে ফ্লপ ছিল। মেগা ফাইনাল ম্যাচ ব্যতীত প্রতিটি ম্যাচেই ছিল যাচ্ছে তাই পারফরম্যান্স!!
⭐️বিশ্বকাপে শিভাম দুবের রেটিং দিব ৭.৫!! আপনি শিভাম দুবের কত রেটিং দিবেন?? শিভাম দুবে বিশ্বকাপে পারফরম্যান্স কেমন লাগল কমেন্ট বক্সে লিখে পাঠান 🙏
Sports Courtyard


Comments
Post a Comment