রোহিতদের নেওয়ার আগেই জনসমুদ্রে আটকা ছাদখোলা বাস
![]() |
| রোহিতদের নেওয়ার আগেই জনসমুদ্রে আটকা ছাদখোলা বাস |
দেশে ফেরা টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত দল ছাদখোলা বাসে মুম্বাই শহরের একটি অংশ ঘুরা ঘুরি করবে-পরিকল্পনা ছিল এমন। তবে সময়মতো সেটি শুরু হওয়া নিয়েই দেখা দিয়েছে সংশয়। ভারত দলকে বহন করবে যে ছাদখোলা বাস, সেটিই যে আটকা পড়েছিল মুম্বাইয়ের জনসমুদ্রে!
সাউথ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে ২০০৭ সালের পর প্রথমবার টি-২০ বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। ২০১৩ সালের পর যেটি তাদের প্রথম আইসিসির ট্রফি। ২০১১ সালে দেশের মাটিতে ওয়ানডেতে চ্যাম্পিয়ন হওয়ার পর এটি ভারতের প্রথম বিশ্বকাপও।
তবে চ্যাম্পিয়ন হওয়ার পরই দেশে ফেরা হয়নি তাদের, বার্বাডোজে ঘূর্ণিঝড়ে আটকা পড়েছিলেন দলের ক্রিকেটাররা। ব্রিজটাউনের বিমানবন্দর খুলে দেওয়ার পর বিশেষ ভাড়া করা বিমানে ভারত যান রোহিত শর্মারা। দিল্লিতে এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যান তাঁরা। সেখান থেকে ভারত দল যায় মুম্বাইয়ে।
মেরিন ড্রাইভে ছাদখোলা বাসে তাদের ঘোরার কথা ছিল। এ জন্য বিশেষ একটি বাস মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয় গুজরাট থেকে। তবে ভারত খেলোয়াড়দের তোলার আগেই যানজটে আটকা পড়ে সে বাসটি। বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে অপেক্ষা করছেন অনেক মানুষ।

ইন্ডিয়া চোর
ReplyDeleteThanks for your valuable comment
Delete