কানাডার গ্লোবাল লিগ টি-টোয়েন্টিতে যাওয়ার আগে বিয়ে করেছেন রিশাদ।

বিয়ে করেছেন লেগ স্পিনার রিশাদ

এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে সবার নজর কেড়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত লেগ স্পিনার হিসেবে নিজেকে চিনিয়েছেন তিনি। বনে গেছেন বড় তারকাও।  
বিশ্বকাপ থেকে ফেরার পর এখন অবসর সময় কাটছে রিশাদের।

ক’দিন পর তার খেলতে যাওয়ার কথা রয়েছে কানাডার গ্লোবাল লিগ টি-টোয়েন্টিতে। এর আগেই বিয়ে করেছেন রিশাদ।


সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন ওই খবর।  
রিশাদ লিখেছেন, ‘আমি রোমাঞ্চের সঙ্গে খবরটা জানাতে চাই- বিয়ে করেছি।

আমাদের ভবিষ্যৎ ভালোবাসা, আনন্দ ও অশেষ দোয়ায় পরিপূর্ণ হোক। ’
এমন ক্যাপশনের সঙ্গে নিজের পাঞ্জাবি পরা একটি ছবি দিয়েছেন রিশাদ। এখন অবধি তার স্ত্রী সম্পর্কেও কোনো তথ্য জানা যায়নি।

Sports Courtyard

Comments

Popular posts from this blog

আপনাদের মতামত -০৬, হাসিনুল কবির রিফাত

১৫ জুলাইয়ের কালরাত্রিতে কী হয়েছিল জাহাঙ্গীরনগরের!