ইউরো ২০২৪ সেরা একাদশে আছেন: মাইক ম্যাগনান (ফ্রান্স); ম্যানুয়েল আকানজি (সুইজারল্যান্ড), উইলিয়াম সালিবা (ফ্রান্স), মার্ক কুকুরেল্লা (স্পেন), দানি ওলমো (স্পেন), ফাবিয়ান রুইজ (স্পেন), জামাল মুসিয়ালা (জার্মানি)।
ইউরোর টুর্নামেন্টে সেরা একাদশে রদ্রি-ইয়ামালহ স্পেনের ৬ জন

অপরাজিত থেকে একটা দল যখন শিরোপা জেতে, টুর্নামেন্টের সেরা একাদশে সেই দলের খেলোয়াড়দের প্রাধান্য থাকাটাই খুব স্বাভাবিক। সদ্য সমাপ্ত ইউরোর টুর্নামেন্টের সেরা একাদশে তাই জায়গা মিলেছেন স্রেফ স্পেন দল থেকেই ছয় জনের। যেখানে আছেন আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া মিডফিল্ডার রদ্রিও।
মঙ্গলবার ইউরো ২০২৪ এর সেরা একাদশ ঘোষণা করেছে আয়োজক সংস্থা ইউয়েফা। দল সাজানো হয়েছে ৪-৩-৩ ফরমেশনে, যা আসর জুড়ে দলগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেছে।
রদ্রি ছাড়া স্পেনের খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য নাম ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে গোল কড়া তরুণ উইঙ্গার নিকো উইলিয়ামস এবং ১৭ বছর বয়সী আরেক উইঙ্গার লামিন ইয়ামাল।
টানা দ্বিতীয়বারের মতো আসর সেরা একাদশে জায়গা ধরে রেখেছেন ইংল্যান্ড ডিফেন্ডার কাইল ওয়াকার। ইংলিশদের একমাত্র প্রতিনিধিও তিনি।
গত সোমবারের ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। সাত ম্যাচ জিতে ইউরোপ সেরা হয় লুইস দে লা ফুয়েন্তের দল।
সেরা একাদশ বেঁছে নিয়েছে ইউয়েফার টেকনিক্যাল পর্যবেক্ষক দল। যেখানে রয়েছেন ১২ জনের একটি দল, যা গঠন কড়া হয়েছে সাবেক খেলোয়াড় এবং সাবেক ও বর্তমান কোচরাও।
ইউরো ২০২৪ সেরা একাদশের বাকি খেলোয়াড়রা হলেন : মাইক ম্যাগনান (ফ্রান্স); ম্যানুয়েল আকানজি (সুইজারল্যান্ড), উইলিয়াম সালিবা (ফ্রান্স), মার্ক কুকুরেল্লা (স্পেন), দানি ওলমো (স্পেন), ফাবিয়ান রুইজ (স্পেন), জামাল মুসিয়ালা (জার্মানি)।
Comments
Post a Comment