সরকারের অনুমতি পেলে দল পাঠানো হবে।


আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। এর বদলে নিজেদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই বা শ্রীলঙ্কায় খেলতে চায় তারা। চ্যাম্পিয়নস ট্রফির মূল কর্তৃপক্ষ আইসিসির কাছে এমন অনুরোধই করতে যাচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য আগামী বছরের ফেব্রুয়ারি–মার্চ সময় নির্ধারণ করেছে। এরই মধ্যে তিনটি ভেন্যু চূড়ান্ত করে খসড়া সূচিও তৈরি করা হয়েছে। পিসিবি ভারতের সব ম্যাচ রেখেছে লাহোরে।


সরকারের অনুমতি না থাকার কারণে ২০০৮ সালের পর ভারতের ক্রিকেট দল পাকিস্তান সফর করেনি। এ সময় পাকিস্তানও আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করেনি। গত বছর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এশিয়া কাপের আয়োজক ছিল পিসিবি। ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত তাদের ম্যাচগুলো হয়েছিল শ্রীলঙ্কায়, যা ‘হাইব্রিড মডেল’ নামে পরিচিতি পায়।

এবার চ্যাম্পিয়নস ট্রফিতেও একই ব্যবস্থায় খেলতে চায় ভারত। বার্তা সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, ‘ভারত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না। আমরা আইসিসিকে বলব, ম্যাচগুলো যেন দুবাই বা শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।’ এর আগে গত ৬ মে বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেছিলেন, ভারত সরকারের সম্মতি পেলেই শুধু পাকিস্তানে যাবেন রোহিত–কোহলিরা, ‘ভারত সরকার যা বলবে, আমরা সেটাই করব। সরকারের অনুমতি পেলে দল পাঠানো হবে।’

Sports Courtyard

Comments

Popular posts from this blog

আপনাদের মতামত -০৬, হাসিনুল কবির রিফাত

১৫ জুলাইয়ের কালরাত্রিতে কী হয়েছিল জাহাঙ্গীরনগরের!