টানা দুই টুর্নামেন্ট থেকে ট্রাইব্রেকারে ব্রাজিলের বিদায়।



টানা দুই টুর্নামেন্ট থেকে ট্রাইব্রেকারে ব্রাজিলের বিদায়।

গত বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। কোপা আমেরিকাতেও টাইব্রেকার জুজু কাটাতে ব্যর্থ রদ্রিগোরা। কোপার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে উরুগুয়ের কাছে ৪-২ ব্যবধানে হেরেছে ব্রাজিল।

ম্যাচের বয়স তখন ৭৪ মিনিট, লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন নাহিতান নান্দেস। দশ জনের দলে পরিণত হলো উরুগুয়ে। ঠিক তখন মনে হচ্ছিল এই সুবিধাটা কাজে লাগাবে ব্রাজিল। দশজনের উরুগুয়ের বিপক্ষে বেশ কয়েকটি আক্রমণও করেছিল রাফিনিয়ারা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।




নির্ধারিত ৯০ মিনিটে গোল করতে পারেনি কোনো দলই। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। উরুগুয়ের প্রথম শটে ফেদে ভালভার্দে গোল করতে পারলেও ব্যর্থ হন রিয়াল মাদ্রিদে তার ব্রাজিলিয়ান সতীর্থ এদের মিলিতাও। এরপর মিস করেছেন ডগলাস লুইসও। তবে নাটকের তখনও বাকি, উরুগুয়ে তাদের চতুর্থ শটে গোল করতে পারলেই জিততো। কিন্তু হোসে গিমেনেজের শট রুখে দিয়ে ম্যাচ জমিয়ে তোলেন আলিসন বেকার। তবে পঞ্চম শটে ঠিকই তাকে পরাস্ত করেছেন ম্যানুয়েল আর্গাতে। তাতেই টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে উরুগুয়ে।

Sports Courtyard

Comments

Popular posts from this blog

আপনাদের মতামত -০৬, হাসিনুল কবির রিফাত

১৫ জুলাইয়ের কালরাত্রিতে কী হয়েছিল জাহাঙ্গীরনগরের!