" ১৫ জুলাইয়ের কালরাত্রিতে কী হয়েছিল জাহাঙ্গীরনগরের!" . রাত আনুমানিক এগারোটা। আমরা আন্দোলনে তখন। ভিসির বাসভবনের সামনে দাঁড়িয়েছি। স*ন্ত্রাসী হাম*লার প্রতিবাদে বিক্ষোভ। ভিসির কাছে জবাব চাই। চাই নিরাপত্তা। ভিসি সাহেব তার প্রাসাদের ভিতরে অবস্থান নিয়েছেন। বের হওয়ার নাম নেই। তখন পর্যন্ত শান্তিপূর্ণ। আমরা কেবল স্লোগানের সাথে মুখ নাড়াই। কোথ্থেকে যেন ভাইয়েরা খবর পেল ছাত্রলীগ বহিরাগত স*ন্ত্রা*সী ভাড়া করে এনেছে। ক্যাম্পাসের চারদিক থেকে পিকআপ ঢুকছে। পিক-আপ ভর্তি মানুষ আর অস্ত্র। লাঠি, পেট্রোল বোমা, কাচের বোতল, ইটের টুকরা ইত্যাদি ইত্যাদি। আমরা সবাই শংকিত কিছুটা। আমাদের হাতে তেমন অস্ত্র নেই যে প্রতিরোধ করতে পারবো। লোকজনও ধীরে ধীরে কমছে। ভিসি সাহেব বের হলেন এক পর্যায়ে। বের হয়ে পুতুলের মতো বললেন কেবল, আমরা দেখছি। গায়ের জোর দেখিয়ে ভিতরে চলে গেলেন আবার। আমরা ভয়ে। স্যারদের জানাচ্ছি পুলিশ আনতে। আমাদের বাঁচাতে। নিরুপায় আমরা, ততক্ষণে পিঁছু হটলেও সন্ত্রাসীদের সামনে গিয়েই পড়বো। প্রতিরোধ করারও শক্তি ছিল না। পুলিশ আসতে দেরি করছে। সন্ত্রা*সী-ছাত্রলীগ মিলে ছুটে আসছে। মিছিল নিয়ে। অস্ত্র নিয়ে। আমরা ভয়ে ভিস...
Comments
Post a Comment