এনামুল বিজয়ের জন্য এটাই শেষ সুযোগ


আগামী মাসে পাকিস্তানের মাটিতে ওদের ‘এ’ দলের বিপক্ষে ৩ ম্যাচের ১টা ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। একই সময়ে অস্ট্রেলিয়ায় এইচপি দলের সিরিজ চলমান থাকায় এই সিরিজে তরুণ ক্রিকেটারদের দেখার ‍সুযোগ কম। সেক্ষেত্রে এমন একটা একাদশ খারাপ হবেনা। আমাদের চোখে তো এরা অবহেলিত, দেখা যাবে এবার কতটা ফাটিয়ে ফেলে। 
.
- এনামুল বিজয়ের জন্য এটাই শেষ সুযোগ হতে পারে, ৩ ম্যাচে সুবিধা করতে না পারলে তার পেছনে বিসিবির বিনিয়োগ বন্ধ করতে হবে। 
- নাইম শেখ এখানে সুযোগটা ডিজার্ভ করেন, জাকির হাসান সুযোগ পাবেন না সামনে টেস্টে ব্যস্ত সময় কাটাবেন বলে। ব্যাকাপ ওপেনার হিসেবে তানজিদ থাকতে পারেন এখানে। 
- টপ ও মিডল অর্ডারের আরো ব্যাকাপ হিসেবে জাকের আলী ও সাইফ হাসানকে রাখা যেতে পারে। গত ডিপিএলের পারফর্ম বিবেচনায় মোসাদ্দেক, রাব্বি, অংকনরা অটো চয়েস, আফিফও টপ অর্ডারে একটা সুযোগ ডিজার্ভ করেন ওয়ানডেতে। 
- উইকেট কিপার ব্যাটার হিসেবে নুরুল হাসান সোহানের কপাল খারাপ, ইনজুরির কারনে তিনি এই সিরিজে থাকতে পারছেন না। 
- স্পিনার হিসেবে টি২০ দলের নিয়মিত রিশাদ ও মাহেদিকে রাখার কারন ‘তাদের ওয়ানডেতে যাচাই করা, পাকিস্তানের মাটিতে মেহেদি মিরাজ ওয়ানডেতে খুব একটা ইফেক্টিভ হবেন না, তাই চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে রিশাদ-মাহেদিকে প্রস্তুত করতে হবে। 
- পেস অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ সাইফুদ্দিনকে বাজিয়ে দেখা দরকার। এছাড়া আবু হায়দার রনি তো অবশ্যই একটা সুযোগ ডিজার্ভ করেন। 
- সামনে খুব বেশি সাদা বলের সিরিজ নেই বিবেচনায় তানজিমকে রাখা হয়েছে, লাল বলে হাসান মাহমুদের ফোকাস বাড়াতে এখানে দেখতে চাচ্ছি না। বর্ষনদের মতো তরুণরা এইচপিতে ব্যস্ত থাকবে, তাদেরও এখানে দেখার সুযোগ নেই।

Sports Courtyard

Comments

Popular posts from this blog

আপনাদের মতামত -০৬, হাসিনুল কবির রিফাত

১৫ জুলাইয়ের কালরাত্রিতে কী হয়েছিল জাহাঙ্গীরনগরের!