এইচপি স্কোয়াডে আছে : আকবর আলি, সাদমান ইসলাম, শামীম হোসেন, আবু হায়দার রনি...
![]() |
| অস্ট্রেলিয়া সফরের আগে আনুষ্ঠানিক ফটো সেশনে বাংলাদেশ এইচপি দল |
বাংলাদেশ ‘এ’ ও এইচপি দলের পর্যাপ্ত সিরিজ ও সফর না থাকা নিয়ে দেশের ক্রিকেটে আলোচনা আছে বরাবরই। ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেটের মানের এত পার্থক্য যে, হুট করে মানিয়ে নিতে পারেন না ক্রিকেটাররা। এইচপি ও ‘এ’ দলের সিরিজ সাধারণত এই ব্যবধান কিছুটা হলেও ঘোচাতে সহায়তা করে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে এখানে ঘাটতি রয়ে যায় বরাবরই। অস্ট্রেলিয়ার মতো দেশে তো এসব দলের সফর হয়ই না।
সেদিক থেকে এবার প্রশংসনীয় পদক্ষেপই নিয়েছে বিসিবি। মঙ্গলবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত জানালেন বিসিবি সভাপতি।
অস্ট্রেলিয়া সফরের জন্যে ২৬ সদস্যের হাই পারফরম্যান্স দল
▫️𝗕𝗔𝗧𝗦𝗠𝗔𝗡 ⤵️
- 𝐒𝐡𝐚𝐝𝐦𝐚𝐧 𝐈𝐬𝐥𝐚𝐦
- 𝐌𝐚𝐡𝐦𝐮𝐝𝐮𝐥 𝐇𝐚𝐬𝐚𝐧 𝐉𝐨𝐲
- 𝐏𝐚𝐫𝐯𝐞𝐳 𝐇𝐨𝐬𝐬𝐚𝐢𝐧 𝐄𝐦𝐨𝐧
- 𝐀𝐦𝐢𝐭𝐞 𝐇𝐚𝐬𝐚𝐧
- 𝐒𝐡𝐚𝐦𝐢𝐦 𝐇𝐨𝐬𝐬𝐚𝐢𝐧
- 𝐉𝐢𝐬𝐡𝐚𝐧 𝐀𝐥𝐚𝐦
- 𝐀𝐢𝐜𝐡 𝐌𝐨𝐥𝐥𝐚𝐡
- 𝐒𝐡𝐚𝐡𝐚𝐝𝐚𝐭 𝐇𝐨𝐬𝐬𝐚𝐢𝐧 𝐃𝐢𝐩𝐮
-𝐀𝐫𝐢𝐟𝐮𝐥 𝐈𝐬𝐥𝐚𝐦
- 𝐌𝐚𝐡𝐟𝐢𝐳𝐮𝐥 𝐈𝐬𝐥𝐚𝐦 𝐑𝐨𝐛𝐢𝐧
▫️𝗪𝗞 ⤵️
- 𝐀𝐤𝐛𝐚𝐫 𝐀𝐥𝐢 (𝗖)
- 𝐌𝐚𝐡𝐢𝐝𝐮𝐥 𝐈𝐬𝐥𝐚𝐦 𝐀𝐧𝐤𝐨𝐧
▫️𝗔𝗹𝗹 𝗥𝗼𝘂𝗻𝗱𝗲𝗿𝘀 ⤵️
- 𝐌𝐚𝐡𝐟𝐮𝐳𝐮𝐫 𝐑𝐚𝐡𝐦𝐚𝐧 𝐑𝐚𝐛𝐛𝐲
- 𝐒𝐡𝐞𝐢𝐤𝐡 𝐏𝐚𝐫𝐯𝐞𝐳 𝐉𝐢𝐛𝐨𝐧
- 𝐒𝐌 𝐌𝐞𝐡𝐫𝐚𝐛 𝐇𝐚𝐬𝐚𝐧
▫️𝗦𝗽𝗶𝗻𝗻𝗲𝗿𝘀 ⤵️
- 𝐇𝐚𝐬𝐚𝐧 𝐌𝐮𝐫𝐚𝐝
- 𝐑𝐚𝐤𝐢𝐛𝐮𝐥 𝐇𝐚𝐬𝐚𝐧
- 𝐀𝐥𝐥𝐢𝐬 𝐀𝐥 𝐈𝐬𝐥𝐚𝐦
- 𝐖𝐚𝐬𝐢 𝐒𝐢𝐝𝐝𝐢𝐪𝐞𝐞
▫️𝗣𝗮𝗰𝗲𝗿𝘀 ⤵️
- 𝐀𝐛𝐮 𝐇𝐢𝐝𝐞𝐫 𝐑𝐨𝐧𝐲
- 𝐑𝐞𝐣𝐚𝐮𝐫 𝐑𝐚𝐡𝐦𝐚𝐧 𝐑𝐚𝐣𝐚
- 𝐌𝐮𝐤𝐢𝐝𝐮𝐥 𝐈𝐬𝐥𝐚𝐦
- 𝐌𝐚𝐫𝐮𝐟 𝐌𝐫𝐢𝐝𝐡𝐚
- 𝐒𝐡𝐚𝐟𝐢𝐪𝐮𝐥 𝐈𝐬𝐥𝐚𝐦
- 𝐑𝐮𝐲𝐞𝐥 𝐌𝐢𝐚𝐡
- 𝐑𝐢𝐩𝐨𝐧 𝐌𝐨𝐧𝐝𝐨𝐥
“ডারউইনে আমাদের হাই পারফরম্যান্স (এইচপি) দল সফর করবে। ১৪ জুলাই থেকে ১৯ অগাস্ট… এটা একটা লম্বা সফর এবং খুবই ব্যয়বহুল সফর। বোর্ডের আমাদের জানা মতে, সবচেয়ে ব্যয়বহুল সফরগুলির একটা হতে যাচ্ছে, এত লম্বা সময়ে এত দূরে..।”
“পাকিস্তান শাহিন্সের সঙ্গে ২টি চারদিনের ম্যাচ হবে। এরপর নর্দান টেরিটরির সঙ্গে হবে তিনটি ৫০ ওভারের ম্যাচ এবং টি-টোয়েন্টি একটি টুর্নমেন্ট হবে, যেখানে পাকিস্তান শাহিন্স থাকবে এবং বিগ ব্যাশের পাঁচটি দল ওখানে অংশগ্রহণ করবে।“এই ধরনের এত বড় টুর্নামেন্ট আমরা আগে কখনও করিনি।”
পাকিস্তানের ‘এ’ দলের কেতাবি নাম শাহিন্স। দলটি তাই যথেষ্ট শক্তিশালীই হওয়ার কথা।
Sports Courtyard

Comments
Post a Comment