হাইভোল্টেজ এই ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে এছাড়াও...


২০১৮ রাশিয়া বিশ্বকাপ থেকেই ইংল্যান্ড দল স্লোগান দিয়ে আসছে- ‘ফুটবল কামিং হোম...।’ কিন্তু ফুটবলের সেই বাড়ি ফেরা গত ছয় বছরে হয়নি। মাঝে দু-দুটি বিশ্বকাপ গেছে, একটি ইউরো গিয়ে আরেকটি চলছে। আজ বাংলাদেশ সময় রাত ১টায় চলমান উইরোর ফাইনালে ওঠার লক্ষে নেদারল্যান্ডসের মুখোমুখি ইংল্যান্ড। 



হ্যারি কেইন, বেলিংহাম, ফোডেন এবং ফন ডাইক, গ্যাকপো, ডিপাইরা জমজমাট এক ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। হাইভোল্টেজ এই ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে। 

এ ছাড়া টি-স্পোর্টস অ্যাপ, গ্রামিণফোন অ্যাপ, লাইভস্পোর্টস ও ইয়াল্লা ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে ম্যাচটি। আর ভারতে সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপে খেলা উপভোগ করা যাবে।

Sports Courtyard

Comments

Popular posts from this blog

আপনাদের মতামত -০৬, হাসিনুল কবির রিফাত

১৫ জুলাইয়ের কালরাত্রিতে কী হয়েছিল জাহাঙ্গীরনগরের!