নতুন কর্মসূচি ঘোষণা করলো কোটা আন্দোলনকারীরা

Published from Blogger Prime Android Appনতুন কর্মসূচি ঘোষণা করলো কোটা আন্দোলনকারীরা


কোটা আন্দোলনে অংশ নিয়ে সারাদেশে মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (মঙ্গলবার) হামলায় নিহত শহীদ ভাইদের জন্য আগামীকাল বুধবার (১৭ জুলাই) দুপুর ২টায় রাজু ভাষ্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে।

এতে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলা হয়, আপনারা সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল পালন করুন। ঢাকায় অবস্থানরত সকলে রাজু ভাষ্কর্যের পাদদেশে সময়মতো চলে আসুন।

Comments