আপনাদের মতামত -০১ জাহেদ হোসেন, নোয়াখালী।
![]() |
| আপনাদের মতামত -১ |
আমার প্রিয় টিম আর্জেন্টিনা। ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনা টিম ও মেসির অনেক বড় ভক্ত। অন্যদের মতো আমি ক্রিকেট এত বেশি ফলো করি না। তবে আর্জেন্টিনার ম্যাচ কখনো আমার মিস হয় না। গত গত কোপা আমেরিকা তে চ্যাম্পিয়ন হয়েছে প্রিয় দল আর্জেন্টিনা। এরপর ফিফা ওয়ার্ল্ড কাপেও চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। যা মেসির পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় উপহার। বর্তমানে আমাদের আর্জেন্টিনা অনেক ভালো ফর্মে আছে। আশা করছি সামনেও এ ধারা অব্যাহত থাকবে। এবং এবারের কোপা আমেরিকার শিরোপাটা আমরাই জিতবো। এবং সবার উপরে আর্জেন্টিনার ১৬ টি কোপা শিরোপা হবে। যা আমাদের জন্য অনেক আনন্দের হবে।
আমাদের দলের প্রাণভোমরা লিওনেল মেসি অবসরের আগে আর্জেন্টিনা দলকে আরো রাঙ্গিয়ে দিয়ে যাবে এটাই আমার আশা।
মেসির পাশাপাশি রোনালদোর খেলাও আমার ভালো লাগে। তবে আমি পর্তুগালের ফ্যান না। রোনালদোর ম্যাচগুলো আমার দেখা হয়। বিশেষ করে রোনালদোর লীগের ম্যাচগুলো আমি সবসময় দেখে থাকি।
এবারে আশা ছিল ফাইনালে আর্জেন্টিনা এবং ব্রাজিল মুখোমুখি হবে। কারণ ব্রাজিলের সাথে যখন আর্জেন্টিনা জিতে তখন খুশির শেষ থাকে না। ব্রাজিল-আর্জেন্টিনা ব্যাপারটা অন্যরকম। কিন্তু সেটা আর হলো না ব্রাজিল সেমিফাইনালেও আসতে পারবো না।
তো যাই হোক শেষ কথা হল ফাইনালে প্রতিপক্ষ যেই হোক না কেন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা হবেই! ইনশাআল্লাহ।
চলছে ইউরোপ ও আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা ও ইউরো। যারা কোপা আমেরিকা ও ইউরো কাপের নিজের পছন্দের দল নিয়ে কিছু বলতে চান, বা দলের খেলোয়ারের সম্পর্কে কিছু বলতে চান। তারা আমাদেরকে ইনবক্সে দিতে পারেন, আপনার মূল্যবান মতামত।আমরা আপনাদের নাম ও ছবি দিয়ে আমাদের পেজে ও ওয়েবসাইটে পোস্ট করব।
(বিশেষ দ্রষ্টব্য: দল নিয়ে সমালোচনা করলে সেটা গঠনমূলক হতে হবে, না হলে আপনার মতামত আমরা পোস্ট করব না)...
Sports Courtyard

Comments
Post a Comment