কলম্বিয়ার সমর্থকদের উদ্দেশ্যে তেড়ে যাচ্ছেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার দারউইন নুনিয়েজ।
![]() |
| মারামারির দৃশ্য |
কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে গতকাল (বৃহস্পতিবার) উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। ম্যাচ শেষে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম হয়েছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সাক্ষী। কলম্বিয়ার কাছে হারের পর দলটির সমর্থকদের সাথে মারামারিতে জড়িয়ে পড়েন উরুগুয়ের খেলোয়াড়রা।
সেদিনের মারা*মারির ভিডিও দেখতে ক্লিক করুন
ম্যাচ শেষে গ্যালারির এক কোণে দেখা যায় একটি জটলা। ভিডিও ফুটেজে দেখা যায়, কলম্বিয়ার সমর্থকদের উদ্দেশ্যে তেড়ে যাচ্ছেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার দারউইন নুনিয়েজ। প্রতিপক্ষের সমর্থকদের লক্ষ্য করে ঘুষি মারতেও দেখা যায় লিভারপুল তারকাকে। যদিও বেশিরভাগ ঘুষিতেই ব্যর্থ হয়েছেন তিনি। বাদ যান উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাউহোও, নুনিয়েজকে মারামারিতে দারুণ সঙ্গ দিয়েছেন তিনি। উরুগুয়ের খেলোয়াড়দের প্রতি মারমুখী ছিলেন কলম্বিয়ার সমর্থকরাও।
ম্যাচ শেষে মারামারির ঘটনায় বিবৃতি দিয়েছে কনমেবল। লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক এ সংস্থা লিখেছে, “ম্যাচের পরের সহিংস ঘটনাটি পর্যায়ক্রমিকভাবে বুঝতে এবং জড়িত ব্যক্তিদের দায়দায়িত্বের ব্যাপারে তদন্ত শুরু করেছে কনমেবল। বৈশ্বিক এই ফুটবল উৎসবের ক্ষতি করে এমন কোনো কাজ সহ্য করা হবে না, সে বিষয়টি আমরা পুনর্ব্যক্ত করে সতর্ক করছি। প্যাশনকে সহিংসতায় রূপান্তর করবে এমন ঘটনা অগ্রহণযোগ্য। এই প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো আচরণ সহ্য করা হবে না”
মারামারির বিষয়ে উরুগুয়ের ডিফেন্ডার মারিয়া হিমিনেজ গণমাধ্যমকে বলেছেন, “গ্যালারির ঐ অংশে ফুটবলারদের পরিবারের সদস্যরা ছিল। তাদের কারো কারো সঙ্গে বাচ্চাও ছিল। ম্যাচ শেষে কলম্বিয়ার সমর্থকরা আক্রমণ আচরণ করেছিলেন”

Comments
Post a Comment