আমি একজন আর্জেন্টাইন সাপোর্টার

Sports Courtyard

 

আপনাদের মতামত -০৪
তনয় সাহা,ঢাকা

আমি একজন আর্জেন্টাইন সাপোর্টার, 
কিন্তু আমার প্রশ্ন একটাই এইটা কোনো সমালোচনা না।
কিন্তু ২০২১ সালের আগে আর্জেন্টিনা কে কেনো খারাপ দল বলা হচ্ছিলো জানিনা।
তারা হয়তো ২০১৭-২০১৯ সময়টা কিছু খারাপ কাটিয়েছে তবে অনেক দিন ধরে না।
আমার কথা ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে শুধুমাত্র কিছু ভুল সিদ্ধান্ত এর জন্য হেরে যাওয়া বা ধরলাম হেরে যাওয়া দল কি সত্যিই খারাপ।
তাহলে কি শুধু চ্যাম্পিয়নস রাই ভালো।
আর বাকি সবাই?

আবার ১৫ তারপর ১৬ এর কোপার ফাইনালে হেরে যাওয়া রানার্সআপ দল কি কোয়ার্টার বা সেমি তে হেরে যাওয়া দলের চাইতে ভালো না?
আসলে সমস্যা টা হলো আর্জেন্টিনা এমন একটা দল যে দল কিনা কোনো টুর্নামেন্টে কাপ জিততে না পারলেই সম্পূর্ণ ব্যর্থ মনে হয়।
তাছাড়া আর্জেন্টিনা সবসময় সেরা ছিলো সেরা আছে।

চলছে ইউরোপ ও আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা ও ইউরো। যারা কোপা আমেরিকা ও ইউরো কাপের নিজের পছন্দের দল নিয়ে কিছু বলতে চান, বা দলের খেলোয়ারের সম্পর্কে কিছু বলতে চান। তারা আমাদেরকে ইনবক্সে দিতে পারেন, আপনার মূল্যবান মতামত।আমরা আপনাদের নাম ও ছবি দিয়ে আমাদের পেজে ও ওয়েবসাইটে পোস্ট করব।
(বিশেষ দ্রষ্টব্য: দল নিয়ে সমালোচনা করলে সেটা গঠনমূলক হতে হবে, না হলে আপনার মতামত আমরা পোস্ট করব না)...

Comments