বিপিএলে দল কিনেছে শাকিব খানের রিমার্ক-হারল্যান.

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল কিনেছে রিমার্ক-হারল্যান। দেশের সবচেয়ে বড় ঘরোয়া এ টুর্নামেন্টে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে প্রসাধনী ব্যবসার সঙ্গে সংযুক্ত স্বনামধন্য প্রতিষ্ঠানটি। রিমার্ক-হারল্যানের সাথে যুক্ত আছেন অভিনেতা শাকিব খান ও ইমন।
প্রতিষ্ঠানটির ঢাকা ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। ইতিমধ্যে সাইনিংমানিসহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
Comments
Post a Comment