বিশ্বকাপজয়ী স্পেনকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ব্রাজিল।

১৬ বছর পর অলিম্পিকের ফাইনালে ব্রাজিল
Published from Blogger Prime Android App
বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে ১৬ বছর পর অলিম্পিকের নারী ফুটবলের ইভেন্টের ফাইনালে উঠেছে ব্রাজিলের মেয়েরা। বিশ্বকাপজয়ী স্পেনকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ব্রাজিল। এর আগে ২০০৮ সালে অলিম্পিকের ফাইনালে উঠেছিল তারা। সোনা জয়ের লড়াইয়ে তারা খেলবে রেকর্ড চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

মার্শেইয়ে সেমিফাইনালে মঙ্গলবার রাতে কার্ড নিষেধাজ্ঞা থাকায় দলের সেরা তারকা মার্তাকে ছাড়া মাঠে নেমেছিল ব্রাজিল। প্রথমার্ধেই ২–০ গোলে এগিয়ে যায় লাতিন আমেরিকার দেশটি। প্রথম গোলটি ছিল আত্মঘাতী। ৫ মিনিটে স্পেনের ইরেনে পারেদেসের আত্মঘাতী গোলে বিপদে পরে স্পেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধানটা দ্বিগুণ করেন গাবি পোর্তোলিও।

৭১ মিনিটে ব্রাজিলের হয়ে ব্যবধান আরও বাড়ান আদ্রিয়ানা। ৮৫ মিনিটে ব্যবধানটা কিছুটা কমিয়ে আনেন স্পেনের সালমা পারায়উয়েলো। এরপর ৯০ মিনিটে ব্রাজিলের হয়ে চতুর্থ গোলটি করেন কেরোলিন। শেষে যোগ করা সময়ের ১২ মিনিটে পারায়উয়েলোর আরেকটি গোলে শুধু ব্যবধানই কমাতে পারে স্প্যানিশরা।

স্বর্ণজয়ের লক্ষ্যপূরণের পথটা অবশ্য ব্রাজিলের জন্য মসৃণ নয় মোটেও। আগামী শনিবার পার্ক দে প্যারিস স্টেডিয়ামে সোনা জয়ের পথে তাদের প্রতিপক্ষ প্রতিযোগিতার রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। এর আগে আগামী ৯ আগস্ট শুক্রবার ব্রোঞ্জ মেডেলের ম্যাচে মাঠে নামবে স্পেন এবং জার্মানি।

Comments

Popular posts from this blog

আপনাদের মতামত -০৬, হাসিনুল কবির রিফাত

১৫ জুলাইয়ের কালরাত্রিতে কী হয়েছিল জাহাঙ্গীরনগরের!