নটিংহ্যামশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা সর্বকনিষ্ঠ ক্রিকেটারও তিনি। ম্যাচের প্রথম দিন ৪ উইকেট শিকার করেন ফারহান।

Published from Blogger Prime Android App কাউন্টি চ্যাম্পিয়নশিপের ‘ডিভিশন ওয়ান’ এর ম্যাচে নটিংহ্যামশায়ারের হয়ে সারের বিপক্ষে অভিষেক হয় ফারহানের আহমেদের। অভিষেকের দিন তার বয়স ছিল ১৬ বছর ১৮৯ দিন। এই অফ স্পিনার সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ইনিংসে পাঁচ বা এর বেশি উইকেট নেয়ার কীর্তি গড়লেন।

ট্রেন্ট ব্রিজে বৃহস্পতিবার সারের বিপক্ষে প্রথম ইনিংসে ১৪০ রানে ৭ উইকেট নেন ফারহান। নটিংহ্যামশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা সর্বকনিষ্ঠ ক্রিকেটারও তিনি।
ম্যাচের প্রথম দিন ৪ উইকেট শিকার করেন ফারহান। দ্বিতীয় দিন নেন আরও তিন উইকেট। সবমিলিয়ে প্রথম ইনিংসে ৭ উইকেট নিজের ঝুলিতে পুড়েন। ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে তার চেয়ে কম বয়সে ইনিংসে পাঁচ বা এর বেশি উইকেট নিতে পারেননি আর কেউ।

কাউন্টিতে অভিষেক হলেও, প্রথম শ্রেণির ক্রিকেটে ফারহানের অবশ্য এটি প্রথম ম্যাচ নয়। বর্তমানে ইংল্যান্ড সফরে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে এই মাসের মাঝামাঝি তার প্রথম শ্রেণির অভিষেক হয় ইংল্যান্ড লায়ন্সের হয়ে। চার দিনের ওই ম্যাচে এক ইনিংসে বোলিং করে তিনি নেন ৩ উইকেট।

Comments

Popular posts from this blog

আপনাদের মতামত -০৬, হাসিনুল কবির রিফাত

১৫ জুলাইয়ের কালরাত্রিতে কী হয়েছিল জাহাঙ্গীরনগরের!