ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড: গোলরক্ষক: এলিসন বেকার, বেনতো ও এডারসন। রক্ষণভাগ: দানিলো, ভ্যান্ডারসন, আবনার, গিয়ের্মে আরানা, এডার মিলিতাও, গাব্রিয়েল



২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে আগামী ১১ অক্টোবর চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তার পাঁচ দিন পর ১৬ তারিখ তারা খেলবে পেরুর বিপক্ষে। ম্যাচ দুটির জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ দরিভাল।

২০২৬ ফিফা বিশ্বকাপ কোয়ালিয়ায়ারে গ্রুপ পর্বে ব্রাজিলের অবস্থান খুব একটা ভালো নয়। সবশেষ গত ১১ সেপ্টেম্বর প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরেছে তারা। সব মিলিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলের গ্রুপে ৫ নম্বরে আছে সেলেসাওরা। ৮ ম্যাচের মাত্র ৩টিতে জয়, একটি ড্র এবং চারটিতে হেরেছে তারা।

প্যারাগুয়ের বিপক্ষে খেলার আগে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এর আগে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছে। তার আগের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষেও তারা হেরেছে ২-১ গোলে। উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছে এবং আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল।

সব মিলিয়ে এখন পর্যন্ত চিলি ও ব্রাজিল মুখোমুখি হয়েছে ১৭ বার। তার মধ্যে ব্রাজিল জিতেছে ১৩ ম্যাচে, ৩ ম্যাচ ড্র ও এক ম্যাচে জিতেছে চিলি। দুই দলের ১৭ ম্যাচে মোট গোল হয়েছে ৫৪টি। তারমধ্যে ব্রাজিল করেছে ৪৪ গোল ও চিলি করেছে ১০ গোল। তবে কোয়ালিফায়ারে দুই বারের দেখায় একবারও জিততে পারেনি চিলি।

এখনও পর্যন্ত ব্রাজিল ও পেরু মুখোমুখি হয়েছে ১৬ বার। ব্রাজিল জিতেছে ১২ ম্যাচে, পেরুর জয় দুই ম্যাচে, বাকি দুই ম্যাচ ড্র হয়েছে। দুই দলের ১৬ বারের মুখোমুখিতে মোট গোল হয়েছে ৪১টি। ব্রাজিল গোল করেছে ৩৩ গোল, পেরু করেছে ৮ গোল।

ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড: গোলরক্ষক: এলিসন বেকার, বেনতো ও এডারসন।

রক্ষণভাগ: দানিলো, ভ্যান্ডারসন, আবনার, গিয়ের্মে আরানা, এডার মিলিতাও, গাব্রিয়েল মাগালিয়ায়েস, মারকুইনহোস, গ্লিসন ব্রেমার।

মিডফিল্ডার: আন্দ্রে, গেরসন, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা, রদ্রিগো

আক্রমণভাগ: এন্ড্রিক, ইগর জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, লুইজ হেনরিক, রাফিনহা, সাবিনহো, ভিনিসিয়াস জুনিয়র।
Sports Courtyard

Comments

Popular posts from this blog

আপনাদের মতামত -০৬, হাসিনুল কবির রিফাত

১৫ জুলাইয়ের কালরাত্রিতে কী হয়েছিল জাহাঙ্গীরনগরের!