পরিস্থিতি এমন যে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই ভেন্যুর সম্ভাব্য পরিবর্তনের কথাও চিন্তা করছে, লিখেছে এবিপি লাইভ।

Published from Blogger Prime Android App

চলতি মাসের তৃতীয় সপ্তাহে ভারতের বিপক্ষে দুই টেস্ট ও তিন টি-টুয়েন্টির সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। ম্যাচে হামলার হুমকি দিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা।

ভারতের সংবাদমাধ্যম এবিপি লাইভ এমন খবর দিচ্ছে। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ সংগঠনটির। বাংলাদেশে হিন্দুদের উপর চলা অত্যাচারের প্রতিবাদ করতে হিন্দু মহাসভা এমন কাজ করবে, জানাচ্ছে সংবাদমাধ্যমটি।

পরিস্থিতি এমন যে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই ভেন্যুর সম্ভাব্য পরিবর্তনের কথাও চিন্তা করছে, লিখেছে এবিপি লাইভ। খবর, যদি দ্বিতীয় টেস্ট কানপুরে না করা যায় সেক্ষেত্রে ম্যাচটি মধ্য প্রদেশের ইন্দোরে হলকার স্টেডিয়ামে স্থানান্তরিত হতে পারে। এপর্যন্ত এ স্টেডিয়ামে মাত্র তিনটি ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে।


Comments

Popular posts from this blog

আপনাদের মতামত -০৬, হাসিনুল কবির রিফাত

১৫ জুলাইয়ের কালরাত্রিতে কী হয়েছিল জাহাঙ্গীরনগরের!