চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই কি তামিম জাতীয় দলে ফিরবেন?
চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই কি তামিম জাতীয় দলে ফিরবেন?
জাতীয় দলের জার্সিতে গত বছরের সেপ্টেম্বরে সবশেষ ম্যাচটি খেলেছিলেন তামিম ইকবাল, সেটাও ওয়ানডে বিশ্বকাপের আগে। আবার কবে ফিরবেন? চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি তিনি খেলবেন? অবশ্য তাকে খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন উত্তরের অপেক্ষায় সংস্থাটি।
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। গুঞ্জন আছে, ওই টুর্নামেন্ট দিয়েই ফের জাতীয় দলে ফিরতে পারেন তামিম। বিসিবিও তাকে খেলার প্রস্তাব দিয়েছে। এখন তামিমের সিদ্ধান্ত জানার অপেক্ষায় তারা।
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বৃহস্পতিবার (২৫ জুলাই) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘তার উত্তরের অপেক্ষায় আছি। আমরা আগেই তাকে প্রস্তাব দিয়েছি, মাননীয় বোর্ড সভাপতির সাথে আলাপ-আলোচনা করবে বলে জানিয়েছে তামিম। তামিম ওই জায়গাটা আমাদের জানাতে পারলে খুব ভালো হয়।’

গত বছর ওয়ানডে বিশ্বকাপে খেলার কথা ছিল তামিমের। কিন্তু ফিটনেসজনিত কারণে শেষ মুহূর্তে তাকে ছাড়াই দল দেয় বিসিবি, অধিনায়ক হন সাকিব আল হাসান। ঘটনার ধারাবাহিকতায় বেশ বিতর্কও তৈরি হয়, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মধ্যকার দ্বন্দ্বও চরমে উঠে। দুজন পাল্টাপাল্টি বক্তব্যও দেন।

Comments
Post a Comment