সেরা ৩০ জনের তালিকাতেও রদ্রিগোর নাম না দেখে হতাশ নেইমার। ইনস্টাগ্রাম স্টোরিতে রিয়াল ফরোয়ার্ডের ছবি দিয়ে লিখেছেন, ‘অবশ্যই শীর্ষ পাঁচে থাকার যোগ্য’।

ব্যালন ডি’অর জয়ের জন্য এবার অন্যতম ফেভারিট হিসেবে ধরা হচ্ছে ভিনিসিয়ুস জুনিয়রকে। তবে তার ক্লাব ও জাতীয় দলের সতীর্থ রদ্রিগোও গত মৌসুমে কম যাননি। রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে ভালো ভূমিকা রাখলেও ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত মনোনয়ন তালিকায় জায়গায় হয়নি। বিষয়টি অবাক করেছে ব্রাজিল তারকা নেইমারকে।
গত বুধবার ঘোষিত তালিকায় রদ্রিগো ছাড়াও স্থান পাননি চমক জাগানিয়া কিছু নাম। যেখানে রয়েছেন রেকর্ড ৮ বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসিও। ক্লাব ফুটবলে মৌসুমটা মোটামুটি গেলেও কোপা আমেরিকা জয়ের কারণে মূলত আলোচনায় ছিলেন তিনি। বিপরীতে রদ্রিগো মূলত আলো ছড়িয়েছেন ক্লাব ফুটবলেই।
এরপরও সেরা ৩০ জনের তালিকাতেও রদ্রিগোর নাম না দেখে হতাশ নেইমার। ইনস্টাগ্রাম স্টোরিতে রিয়াল ফরোয়ার্ডের ছবি দিয়ে লিখেছেন, ‘অবশ্যই শীর্ষ পাঁচে থাকার যোগ্য’।
গত মৌসুমে রিয়ালের হয়ে সব মিলিয়ে ৫১ ম্যাচ খেলা রদ্রিগো গোল করেছেন ১৭টি। আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ৯টি গোল।
নেইমারের মত রদ্রিগো নিজেও আশা করেছিলেন মনোনয়ন পাওয়ার। আর এই কারণেই সেটা না হওয়ায় হতাশা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে রয়েছে তার গত মৌসুমের সেরা কিছু মুহূর্ত ও জেতা শিরোপাগুলো।
Comments
Post a Comment